স্মৃতিতে শাস্ত্রীয় সংগীতগুরু নির্মলেন্দু চৌধুরী
তৃতীয় প্রয়াণবার্ষিকীতে পৈতৃক বাড়িতে শ্রদ্ধা নিবেদন চট্টগ্রাম তথা বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতচর্চা ও সংগীত শিক্ষায় তাঁর অবদান স্মরণীয়। সেই গুণী সংগীতসাধক ও সংগীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে স্থাপিত প্রতিকৃতিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সংগীত সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা…
