কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক 

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা অর্পণ দাশগুপ্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী। কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম এবং নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন।

বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে সমবায়ীদের আন্তরিকতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *