কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, অনুদান ও ঋণের চেক বিতরণ, গাছের চারা বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবসমাজকে স্বাবলম্বী হতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্যসচিব ও যুব সংগঠক ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যুব সংগঠক আবদুল্লা আল নাহিয়ান ডালিম, চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রাব্বি এবং ঋণগ্রহীতা থুইনচিং মারমা।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুবক-যুবতী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে যুব কল্যাণ তহবিলের অনুদান, যুব ঋণের চেক এবং নিবন্ধিত যুব সংগঠনগুলোর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউলশিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশ সংগীত পরিবেশন করেন।

আয়োজকেরা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *